মালদা

বৈষ্ণবনগরে লক্ষাধিক টাকার পোস্ত খোসা সহ গ্রেফতার এক যুবক

বেআইনি পোস্তের খোসা সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে চর সুজাপুরের সচি মণ্ডল পাড়ায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ বনোমালি মণ্ডল(৩৮) নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয় ৫১ কেজি বেআইনি পোস্তের খোসা। যার বর্তমান বাজার মূল্য লক্ষাধিক টাকা। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিসি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/P3eJApXA67w